বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা নুরুল হোসেন আর নেই ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৫৯৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হোসেন আর নেই। (২৬ আগস্ট) সোমবার রাত সাড়ে ৯টায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি-ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৭৫)। ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনি যখন বাংলার মানুষের উপর অত্যাচার-নির্যাতন শুরু করে সেই সময় ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে নুরুল হোসেন মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেন। পারিবারিক সূত্রে জানা যায় দির্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে ভোগছিলেন। (২৬ আগস্ট) সোমবার রাত সাড়ে ৯টায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল মঙ্গরবার সকাল ১১টার দিকে মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রধান করা হয়। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল হোসেন, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, শফিউল আলম হেলাল, ডা. নিজামুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com