সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের বিভিন্ন স্কুল ও কলেজের সামন থেকে ১২ রোমিও আটক পরিবারের মুছলেখায় মুক্তি

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৭৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল কলেজের সামন থেকে ১২ রোমিওকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে এসআই সাহিদ মিয়া ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজ, মহিলা কলেজ ও উচ্চ বালিকাসহ বিভিন্ন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হল, শহরের উমেদনগর এলাকার আব্দুল মালেকের পুত্র রিফাত (১৭), একই এলাকার মোস্তফা মিয়ার পুত্র সাদির মিয়া (১৯), হোসেন মিয়ার পুত্র সৌরভ (১৭), মতিন মিয়ার পুত্র সায়েম (১৮), তৈয়ব আলীর পুত্র তানিম মিয়া (২০), নছরতপুর এলাকার শহিদ মিয়ার পুত্র নয়ন (১৮) রাজনগর এলাকার মালেকের পুত্র শাহিন মিয়া (১৮), হাফিজ মিয়ার পুত্র আব্দুর রহমান (১৭), ইলিয়াছ মিয়ার পুত্র এনায়েত মিয়া (১৮), মাহবুবুবের পুত্র হাবিব (১৯), বাবলু মিয়ার পুত্র রাজ মিয়া (১৮) ও নোয়াহাটি এলাকার তপন সরকারের পুত্র স্বপন সরকার (১৮)। ওসি জানান, দীর্ঘদিন ধরে ইভটিজাররা স্কুল কলেজের ছাত্রীদেরকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পুলিশকে জানালে সাদা পোষাকধারী পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। সন্ধ্যায় তাদের অভিভাবকরা এসে ভবিষ্যতে এরকম করবে না বলে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান, এ অভিযান নিয়মিত চলবে। ইভটিজার মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের সাথে কোন আপোষ নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com