সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন এসপি মোহাম্মদ উল্ল্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ জে.কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে দাঙ্গা, মাদক, জঙ্গি ও তথ্য প্রযুক্তির সুফল/কুফল সম্পর্কে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। সভা শেষে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ জে.কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, থানার সেকেন্ড অফিসার এসআই সামছুল ইসলাম, এসআই সমীরণ দাশ, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com