বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইংল্যান্ড সফররত সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সাথে ওল্ডহাম নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী সাথে ওল্ডহাম শহরে বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যুবক সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরানের উদ্যোগে ও তার পরিচালনায় স্থানীয় মিলেনিয়াম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওল্ডহাম কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলর জিলাদ মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ব্যাংকার আব্দুল হামিদ, শিক্ষাবিদ আব্দুস শাহিদ, সাংবাদিক হান্নান মিয়া, সাংবাদিক শাহ মুবাশ্বির আলী, মহসিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নানু মিয়া, আখলাকুল আম্বিয়া প্রমূখ। সভায় বক্তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন- বাংলাদেশে গেলে এয়ারপোর্টে নামার পর থেকেই বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে প্রবাসীরা নানা ধরনের হয়রানীর শিকার হয়ে থাকেন। প্রবাসীরা দেশে গেলে যাতে হয়রানীর শিকার না হন এবং উপযুক্ত সম্মান পান সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ব্রিটেনে সফররত হবিগঞ্জের আরেক প্রিয় সন্তান এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী উক্ত সভায় উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি তাই টেলিকনফারেন্সে আলাপ করেন সভায় উপস্থিতিদের সাথে। প্রসঙ্গত, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক ও এনটিভির হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী তিন সপ্তাহের সফরে বর্তমানে ইংল্যান্ড অবস্থান করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com