বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে প্রকাশ্য দিবালোকে চা শ্রমিকদের ॥ ভাতার ১২ লাখ টাকা ছিনতাই অভিযানে অর্ধেক টাকা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে প্রকাশ্য দিবালোকে চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে একদল দুর্বৃত্ত। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে প্রায় অর্ধেক টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে অবস্থিত পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে বৃন্দাবন চা বাগানে যাবার পথে মন্ডলকাপন নামকস্থানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বৃন্দাবন চা-বাগান শ্রমিকদের সাপ্তাহিক ভাতার ১১ লাখ ৮০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে চা বাগানের কেরানী খুর্শেদ মিয়া ও গুদামবাবু মোশাহিদ মিয়া গাড়ি নিয়ে বাগানের দিকে রওয়ানা হন। তারা মন্ডলকাপন গ্রামের রাস্তায় প্রবেশ করতেই আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। সাথে সাথে দর্র্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে তাদের সাথে থাকা ১১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কেরানী খুর্শেদ মিয়া ও গুদামবাবু মোশাহিদ মিয়া দুর্বৃত্তদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে পুলিশকে জানান। সাথে সাথে পুলিশ অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় অর্ধেক টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিন বলেন, উপজেলার মন্ডলকাপন গ্রামের রসুন মিয়ার ছেলে হারিক মিয়া (৩০) ও একই গ্রামের রাজা মিয়ার ছেলে জুয়েল মিয়ার (২৮) বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করেছে। এখনও সেখানে অভিযান চলছে। তবে হারিক ও জুয়েল মিয়া পলাতক রয়েছে।
বৃন্দাবন চা বাগানের ম্যানেজার নাসির উদ্দিন টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (গতকাল) বুধবার ছিল বাগানের শ্রমিকদের পেমেন্ট দেয়ার দিন। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তিনি তা জানাতে পারেননি।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com