সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতা আসিফ চৌধুরীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতা কুপিয়ে জখম করেছে একদল দূর্বৃত্ত। আহত কলেজ ছাত্রলীগ নেতা আসিফ চৌধুরী (২৫)। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক। জানা যায়, গত সোমবার সন্ধ্যায় কালীবাড়ি ক্রসরোড এলাকায় আসিফ চৌধুরী ব্যক্তিগত কাজ করছিলেন। এমন পুর্ব থেকে উৎপেতে থাকা একদল দূর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে আহত করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিষয়টি নিয়ে কেউ কোন তথ্য না দেয়ায় কি কারনে ঘটনার সুত্রপাত জানা যায়নি। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com