মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় মিথ্যা ও সাজানো মামলায় আসামী হওয়া দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নিতে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার বিকালে তিনি দলীয় নেতাকর্মী ও মিথ্যা মামলার আসামীদের খোঁজখবর নিতে শায়েস্তাগঞ্জ যান জি কে গউছ। এ সময় স্থানীয় কে আলী প্লাজায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি করম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ।
সভায় তিনি বলেন- মিডনাইট নির্বাচনের আওয়ামী সরকারের সকল মামলা হামলা উপেক্ষা করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। আন্দোলনের ঘোষণা আসলেই নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাপিয়ে পড়বে। তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য্যরে সাথে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এফএম আহমেদ অলি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, মিজানুর রহমান সাকিম, ফাইম হোসেন, নুরুল ইসলাম বাচ্চু, আব্দুল হাই, ফজল মিয়া, মিজানুর রহমান সুমন, রাকিবুল হোসেন সান্টু, অলিউর রহমান, জিতু মিয়া, আব্দুল কাইয়ুম, সেলিম তালুকদার, পারভেজ হোসেন, সোহাগ, জমির আলী, নাজমুল হাসান ফারুক, ওয়াহিদুর রহমান, সুমন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com