শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধুলিয়াখাল-মাহমুদপুর বাইপাস সড়ক টমটম চুরির অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর ধুলিয়াখাল-মাহমুদপুর বাইপাস সড়ক থেকে টমটম চুরির অভিযোগে সুমন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সে শহরের উমেদনগরের ছাবু মিয়ার পুত্র।
সদর থানার এসআই আব্দুর রহিম জানান, মাহমুদাবাদ এলাকার টমটম চালক সাহাব উদ্দিন তার গাড়িটি রেখে পাশ্ববর্তী ধান ক্ষেতে কাজ করতে গেলে ওই সুযোগে সুমন টমটমটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি গাড়ির মালিক আঁচ করতে পেরে তাকে আটক করে উত্তম-মধ্যম দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com