বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সীমেরগাঁও গ্রামে সংঘর্ষে টেটাবিদ্ধ ২ জনসহ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সীমের গাওয়ে জমি দখল নিয় দু’দল লোকের সংঘর্ষে টেটাবিদ্ধ ২ জনসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১ টার সময় এ ঘটনা ঘটে। টেটাবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীর মিয়া (২৫)কে ঢাকা পঙ্গু হাসপাতালে ও আজাদ মিয়া (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মন্নর আলী’র সাথে আজাদ মিয়া জমিজামা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় মন্নর আলী ও নুর মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্রসহ আজাদ মিয়ার বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় বাড়ী-ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়াও কবির মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com