মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাওঃ ইকবাল চৌধুরীর চিকিৎসায় ১ লাখ টাকা অনুদান দিয়েছে বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী জামে মসজিদের মোয়াজ্জিন জঠিল রোগে আক্রান্ত মাওঃ মোঃ ইকবাল চৌধুরীর চিকিৎসার জন্য প্রায় ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে। গতকাল শুক্রবার শহরের চিড়াকান্দিস্থ বাসভবনে মাওঃ ইকবাল চৌধুরীর নিকট অনুদানের টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর প্রতিষ্ঠাতা সদস্য ড. জহিরুল হক শাকিল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর সাবেক সভাপতি সালেহ আজহার খান পাপ্পু, সাবেক সাংগঠনিক সম্পাদক এবি চৌধুরী অপু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন মনি। উপস্থিত নেতৃবৃন্দ মাওঃ মোঃ ইকবাল চৌধুরীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য প্রবাসীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এদিকে অনুদানের টাকা হস্তান্তরে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর প্রেসিডেন্ট অলিউর রহমান অলি ও সাধারণ সম্পাদক নজমুদ্দিন তালুকদার মিঠু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com