মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ভিজিএফ এর চাউলে পূরণ হয়নি চাহিদা মেয়র মিজানের ব্যাক্তিগত উদ্যোগে ৫শ দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে সরকার দরিদ্র লোকজনের মাঝে স্পেশাল ভিজিএফ কর্মসূচিতে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর এলাকার সকল ওয়ার্ডেই সকাল থেকে বিকেল পর্যন্ত এই চাউল বিতরণ করা হয়। কিন্তু এই চাউল বিতরণের পরও অনেক দরিদ্র লোকজন পায়নি কার্ড। কার্ড ছাড়াই তারা লাইনে দাড়ালেও শেষে ফিরে আসে ব্যর্থ মনোরথে। বিষয়টি নজরে আসে হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজানের। তাৎক্ষণিক তিনি এই বঞ্চিতদেরকে পাশে থাকার ঘোষনা দেন। বিভিন্ন ওয়ার্ড ও এলাকার মুরুব্বিয়ানদের মাধ্যমে এই বঞ্চিতদের তালিকা তৈরি করা হয়। এভাবে নাম পাওয়া যায় ৫শ জনের। পরে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ পৌর ভবনে এই ৫শ দরিদ্র লোকের হাতে তুলে দেয়া হয় চাউল। এই চাউল প্রদান করা হয় মেয়র মিজানুর রহমান মিজানের ব্যাক্তিগত তহবিল থেকে। দরিদ্র লোকজন এই চাউল হাতে পেয়ে আনন্দ মনে বাড়ী ফিরেন। এ ব্যাপারে মেয়র মিজানুর রহমান মিজান বলেন, সরকারী বরাদ্ধের চাউল আমরা কাউন্সিলারদের নিয়ে তালিকা করে বিতরণ করি। কিন্তু সরকারীভাবে যে বরাদ্ধ আসে তা এই শহরের দরিদ্র লোকজনের জন্য পর্যাপ্ত নয়। ঈদের পূর্বে দরিদ্র লোকজন যখন চাউল না পেয়ে হতাশ হয় তখন আমি ব্যাক্তিগতভাবে তাদেরকে চাউল বিতরণের ব্যবস্থা করেছি। তালিকা তৈরিতে সহযোগিতা করার জন্য সকল এলাকার মুরুব্বিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com