মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী পরিবারের আলোচনা সভায় অংশ নিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্যে হবিগঞ্জ আওয়ামী পরিবারের আলোচনা সভায় অংশ নিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও নূর উদ্দিন চৌধুরী বুলবুল এবং চৌধুরী ফয়জুর রহমান মোস্তাকের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-মঈনুল ইসলাম, নাজমুল ইসলাম, তাহের আলী, জামাল খান, জালাল আহমদ, অলিউর রহমান অলি, দেওয়ান আব্দুর রব, শাহজাহান কবির, আলামিন মিয়া, শাহ রাসেল, শহিদুর রহমান, আলী আকবর, মির্জা আওলাদ বেগ, জালাল উদ্দিন, খায়ের, হুমায়ুন আহমেদ প্রমুখ। এছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভার প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের আলোকে বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com