বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

টি আর ইলেক্ট্রো মার্ট থেকে ওয়ালটন ফ্রিজ কিনে গৃহবুধ এখন মিলিয়নিয়ার

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি বাসার প্রয়োজনে হবিগঞ্জ শহরের টি আর ইলেক্ট্রো মার্ট থেকে ওয়ালটন ফ্রিজ কিনে রেজিস্ট্রেশনের করতেই ১০ লাখ টাকা পান গৃহবধু মিসেস আসমা বেগম সাদিয়া। একসঙ্গে এত টাকা পেয়ে খুশিতে আত্মহারা তিনি। তার পরিবারে এখন আনন্দের বন্যা। কিছু টাকা দিয়ে তিনি জমি কিনবেন আর বাকি টাকা ছেলে- মেয়েদের লেখাপড়া জন্য জমা করে রাখবেন।
চেক প্রদান উপলক্ষে গত শুক্রবার খাজা গার্ডেন সিটির ওয়ালটনের এক্সকুসিভ পরিবেশক ‘টি আর ইলেেেক্ট্রা মার্টে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রেতা মিসেস আসমা বেগম সাদিয়ার হাতে তুলে দেয়া হয় ১০ লাখ টাকার চেক।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ‘টি আর ইলেক্ট্রো মার্টের’ চেয়ারম্যান রোটারিয়ান মোদারিছ আলী টেনু, ওয়ালটন সিলেট জোনের এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান, ডিজিটাল ক্যাম্পেইন এর কো অর্ডিনেটর নাজমুল হোসাইন ইভান, সার্ভিসিং সিষ্টেম ম্যানেজার সোহেল রানা, টি আর ইলেক্ট্রো মার্টের ম্যানেজিং ডাইরেক্টর কাওসার আহমেদ সানী, সিইও চিন্ময় আংশুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় জুলাইয়ের ১ তারিখ থেকে কোরবানির ঈদ পর্যন্ত যেকোনো শোরুম থেকে ওয়ালটন ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে প্রতিদিনই এক মিলিয়ন বা ১০ লাখ টাকা পেতে পারেন ক্রেতারা। এছাড়া, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারসহ হাজার হাজার পণ্য ফি পাওয়ার সুযোগ। বিজয়ী গৃহবধু মিসেস আসমা বেগম সাদিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মোঃ সারাজ মিয়ার স্ত্রী। সারাজ মিয়া নারায়গঞ্জে একটি গামের্ন্টেসে চাকুরী করে।
গত ১ আগষ্ট টি আর ইলেক্ট্রো মাটর্স থেকে একটি ফ্রিজ কিনেন মিসেস আসমা বেগম সাদিয়া। ফ্রিজটি কেনার পর আসমা বেগমের মোবাইল নাম্বার দিয়ে তা রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই তার মোবাইল ফোনে ওয়ালটনের কাছ থেকে ম্যাসেজ আসে। সেটি খুলতেই দেখেন-তিনি ১০ লাখ টাকা পেয়েছেন! খুশিতে আত্মহারা হয়ে পড়েন তিনি ও তার পরিবারের লোকজন। খবরটি সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে তার গ্রামে।
মিসেস আসমা বেগম সাদিয়া বলেন, আমার স্বামী নারায়নগঞ্জে একটি গামেন্টেসে চাকুরী করে। তার আয় দিয়েই সংসার চলে। যা আয় করি তা সংসার খরচেই চলে যায়। এরমধ্যে সংসারের প্রয়োজনে ওয়ালটন ফ্রিজ কিনে পেয়েছি ১০ লাখ টাকা। এটা যে কত বড় আনন্দের- তা বোঝানো যাবে না। কিছু টাকা দিয়ে জমি কিনব আর বাকী টাকা ২ ছেলে ও ২ মেয়ের লেখাপড়ার জন্য ব্যাংকে জমা রেখে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com