বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ভিংরাজ মিয়া, সোয়েব মিয়া, রহমত আলী, আজিজুর রহমান, সাইদুর রহমান, সেজুল মিয়া, নজরুল ইসলাম, এলাছ মিয়া, আলমগীর, জোটন মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, ওই গ্রামের আব্দুল মন্নাফের পুত্র দুধু মিয়া ও হিরন মিয়ার পুত্র ইমান আলীর মধ্যে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি আরো জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com