বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত চালক ও হেলপার আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৬৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাক চাপায় আলফু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত আলফু মিয়া উপজেলার নারিকেলতলা গ্রামের মারফত উল্ল্যার ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হল, উপজেলার বকুল পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০) ও মানিকা গ্রামের মানিক মিয়ার ছেলে রাহেল আহমদ (১৩)।
এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
বাহুবল মডেল থানার (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের চলিতাতলা নামক স্থানে পৌছলে ট্রাক চাপায় আলফু মিয়া নামে এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে ত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com