বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা প্রশাসনের ৮৯ কর্মচারী বদলী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনে রাজস্ব খাতের আওতায় কর্মরত ৮৯ কর্মচারীকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদেশে তাদের বদলি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদলিকৃতদের মধ্যে ৬ জন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ১১ জন জারিকারক, ৭ জন চেইনম্যান ও ৬৫ জন অফিস সহায়ক রয়েছেন।
আজ বৃহস্পতিবারের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে একনাগারে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বদলি করা হয়েছে। জনগণের সেবাপ্রাপ্তি নির্বিঘœ করতে ও রাজস্ব প্রশাসনে গতিশীলতা এবং স্বচ্ছতা আনার উদ্দেশেই এ বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com