মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে অবৈধ পশুর হাট বসানোর দায়ে ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আসন্ন কোরবানি উপলক্ষে অবৈধ গরুর হাট বসানোর দায়ে দুই ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ধর্মঘর ইউনিয়নের লোকমান ভূঁইয়া (৪৫) ও নুরুল হক সুহেল (৪০)। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান একদল পুলিশ নিয়ে ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো অবৈধভাবে গরুর হাটে অভিযান চালিয়ে হাটের আয়োজক উল্লেখিত ২ জনকে আটক এবং অবৈধ হাটটি ভেঙ্গে দেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com