সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার সকল উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সমন্বয় ফোরাম গঠন

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৮৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সকল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের সমন্বয় ফোরাম গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আব্দুল কাদির লস্করকে সভাপতি ও মোতাচ্ছিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়াম্যানদের সমন্বয় ফোরাম গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ-সভাপতি, মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শাহজাহান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মতুর্জা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক লাখাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম (আলম), নবীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, দপ্তর সম্পাদক শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান এমরান।
এছাড়াও সম্মানিত সদসগণ হলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুর রহমান আউয়াল, নবীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, বানিয়াচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, চুনারুঘাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, বাহুবল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) ফেরদৌসি আরা বেগম, বাহুবল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নিলুফা ইয়ামিন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) সীমা রাণী সরকার, বানিয়াচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) হাসিনা আক্তার, চুনারুঘাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) আবিদা খাতুন, মাধবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) এডঃ সুফিয়া আক্তার হেলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) তানিয়া বেগম মুক্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com