সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাংলাদেশকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে গেছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে জালালবাদ এসোসিযেশন অব আমেরিকা, ইনক এর উদ্যোগে গুণীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। যুক্তরাষ্ট্রে জালালাবাদ এসোসিযেশন অব আমেরিকা, ইনক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল খানের সভাপতিত্বে ও শেফাজ আহমেদের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে গতকাল এই সভা অনুষ্ঠিত হয়।
এমপি আবু জাহির ছাড়াও এতে বক্তৃতা করেন চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, বদরুন নাহার, অ্যাডভোকেট নাসির উদ্দিন, এমএ সালাম, মুজাহিদুল ইসলাম আনসারী, জামাল আহমেদসহ নেতৃবৃন্দ। এমপি আবু জাহির বলেন, শুধু শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগই নয়, আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বর্তমান সরকার। আধুনিক প্রযুক্তিকে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিয়ে গেছি। বাংলাদেশের শ্রমিকরাও এখন তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করছে।
তিনি বলেন, হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল বিকল্প মহাসড়ক নির্মাণের মাধ্যমে সিলেটের সাথে ঢাকার দূরত্ব ৩৫ কিলোমিটার কমিয়ে এনেছি। বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্তির দেশে পরিণত হয়েছে। উন্নয়নের সাথে সকল শ্রেণি-পেশার মানুষকে আমরা সম্পৃক্ত করেছি। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রসংশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com