বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের রাজনগরে ডাক্তারের বাসায় সন্ধ্যারাতে চুরি

  • আপডেট টাইম সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগরে ডাক্তার এস এ কাদিরের বাসায় চুরি সংঘটিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে। ওই বাসার ভাড়াটিয়া আদমজী জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী ও তার স্ত্রী পাশের বাসায় যাওয়ার পর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে জিনিষ পত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। শব্দ পেয়ে কাইয়ুম এর স্ত্রী বাসায় আসলে পিছনের দরজা দিয়ে চোরেরা পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন।
খবর পেয়ে সদর থানার পুলিশ এসআই এসএম আতাউর রহমান সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে স্থানীয়দের ধারণা মাদকসেবীরা এ ঘটনাটি ঘটাতে পারে। স্থানীয়রা বলেন, একটি প্রাইভেট হাসপাতালের নিকট সন্ধ্যা রাতে এ রকম একটি ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে হবিগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, ‘ঘটনার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com