বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

ঘাটিয়া বাজারে রাত্রীকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন মেয়র

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে রাত্রীকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। শনিবার রাত ১০টায় তিনি ঘাটিয়া বাজার যান। ঘাটিয়া বাজারের ড্রেন সমূহের ব্যাপকভাবে পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করা হয়। এ সময় মেয়র এলাকাবাসীর সাথে পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করেন। মেয়র বলেন আমি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের সাথে সাথেই হবিগঞ্জ পৌর এলাকায় দিনে ও রাতে একযোগে ব্যাপকভাবে পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ নিয়েছি। অতিরিক্ত শ্রমিক নিয়োজিত করে বড় ড্রেন পরিস্কারের কাজও শুরু করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। তিনি বলেন এ পরিচ্ছন্নতা কাজের সুফল পেতে সকলের সহযোগিতা প্রয়োজন। ড্রেনে ময়লা আবর্জনা ফেলা হতে বিরত থাকতে উদ্বুদ্ধকরণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com