বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রচন্ড গরমে স্বস্তির বৃষ্টি

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চৈত্রের তাপদাহ সঙ্গে নিয়ে এসেছে বৈশাখ। আকাশে বৈশাখী মেঘের দেখা মেলেনি বাংলা নববর্ষ শুরুর পর থেকেই। গোটা দেশে একই অবস্থা বিরাজ করছে। তবে গতকাল শুক্রবার হবিগঞ্জসহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে।
পহেলা বৈশাখ থেকে হবিগঞ্জ জেলায় প্রচন্ড তাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এতে শিশু-কিশোর ও বয়ষ্ক লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ শিশুরা ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশী। গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচং উপজেলায় বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হয়েছে। এদিকে হবিগঞ্জ সদরসহ কয়েকটি উপজেলায় হালকা বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। কয়েক দিনের একটানা প্রচন্ড রোদে অতিষ্ঠ মানুষ হালকা বৃষ্টি ও ঠান্ডা বাতাসে সাধারণ জনগণ অনেকটা প্রাণ ফিরে পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com