শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একযোগে পরিষ্কার করা হয়েছে সকল শিক্ষাঙ্গন ও অফিস প্রাঙ্গণ। গতকাল বৃস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপি এ অভিযান চলে। উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন, সকল সরকারি বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান, বাজার ও রাস্তা-ঘাঠগুলো নিজ নিজ কর্তৃপক্ষের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেন।
এদিকে সামাজিক সংগঠন ‘‘আমরা সবুজ” সংঘকে সাথে নিয়ে ওই দিন সকাল সাড়ে ৫টায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।
পরবর্তীতে ইউএনও’র নির্দেশে প্রতিষ্ঠান ও অফিসগুলোর প্রাঙ্গণে ছোট ডোবা, গর্তে জমে থাকা পানি, ময়লা আবর্জনা, অপ্রয়োজনীয় গাছ, ঘাস ইত্যাদি সরিয়ে ফেলা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ। আমাদের সবার অফিস প্রাঙ্গণ, বাসা ও অফিসের ছাদ পরিষ্কার করা প্রয়োজন। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। আমার নেতৃত্বে ১১টা থেকে সকল প্রতিষ্ঠান প্রধানরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com