বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌর মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরীর স্বর্ণ পদক লাভ

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক লাভ করেছেন নবীগঞ্জ পৌর মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরী। পূর্ব বাংলার সাবেক মূখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের ৪৬তম মৃত্যু বাষির্কী উপলক্ষে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি (মানবাধিকার সংগঠন) কর্তৃক স্বর্ণ পদক প্রদান করা হয়। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে এ পদক প্রদান করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন চাদের কণা সংগঠনের সভাপতি এটিএম মমতাজুল করিম। এতে প্রধান আলোচক ছিলেন বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি এড.উম্মে কুলসুম স্মৃতি ও ভারত থেকে আগত কবি সাহিত্যিক স্বরজ কুমার চৌধুরী। অনুষ্টানে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি ও চাদের কণা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়া অন্যানের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর এটিএম সালাম। উল্লেখ্য নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ইতিপূর্বে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জন্য আরো একাধিক বিভিন্ন পদক পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com