মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত আক্কাসের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৭৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কলিমনগর সড়কে ট্রাক্টর ও সিএনজি’র সংঘর্ষে সিএনজি যাত্রী আক্কাস মিয়া (২০) নিহত হয়ার ৩ দিন অতিবাহিত হলেও ঘাতক ট্রাক্টরের চালক ও মালিককে এখনো গ্রেফতার হয়নি। এ ছাড়াও আহত ২ যাত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত যাত্রী শায়েস্তাগঞ্জ উপজেলার আব্দুর রহিমের পুত্র। গত ২৮ জুলাই সন্ধ্যায় কলিমনগর এলাকায় ধান বোঝাই ট্রাক্টর একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে সিএজিটি ধুমড়ে-মুছড়ে যায়। ঘটনার পরই চালক ও ট্রাক্টরের মালিক পালিয়ে যায়। ঘটনাস্থলে এসে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ধান বোঝাই ট্রাক্টর এবং সিএনজিটি থানায় নিয়ে যায়। গত ৩০ জুলাই ধানের মালিক এসে ধান নিয়ে যায়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, এখনো কোন মামলা দায়ের করা হয়নি। এ ছাড়াও ধানের মালিক এসে লিখিত দিয়ে ধান নিয়ে গেছে। এবং ঘাতক চালক-মালিককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com