বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কুর্শি ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর কমিউিনিটি ক্লিনিকের উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতাদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। কুর্শি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। এতে রিসোর্স পার্সন হিসেবে উপিস্থত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, ডাঃ নগেন্দ্র কুমার দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন কুর্শি ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জালাল উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা খন্দকার ইকবালী জাহা, পরিবার কল্যাণ সহকারী হোসনে আরা আক্তার, সি এইচ সি পি ফারজানা আক্তার নিপা। সভাপতির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান বলেন, জন সংখ্যা সমাস্যা বাংলাদেশের একটি প্রধান সমস্যা। এ সমস্যার সমাধান না করতে পারলে আমাদের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। তাই পরিকল্পিতভাবে পরিবার গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com