সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ডাক্তারসহ ৩ ডেঙ্গু রোগী শনাক্ত

  • আপডেট টাইম বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৭৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ডেঙ্গু জ্বর আতঙ্ক বিরাজ করছে। গত তিন দিনে ২৫ জনের রক্ত পরীক্ষা করে একজন ডাক্তারসহ ৩ জনের ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। তারা এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাধবপুর তিতাস শিশু ও জেনারেল হাসপাতালের এমডি আশেদুল হক জিন্টু এর সত্যতা নিশ্চিত করেছেন। গত শুক্রবার এ হাসপাতালটিতে ডেঙ্গু রোগ শনাক্তকরণ মেশিন আনা হয়। এরপর গত তিন দিনে ২৫ জন জ্বর নিয়ে এ হাসপাতালে আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। ডেঙ্গুতে আক্রান্তরা হলেন ভারতীয় নাগরিক দিলীপ কুমার পাল।
মেয়ের জামাতা পৌরশহরের কাটিয়ারা গ্রামের রিপন পালের বাড়িতে বেড়াতে এসে ঢাকায় চিকিৎসার জন্য কয়েকদিন অবস্থান করেন। মাধবপুরে ফিরে আসলেই জ্বরে আক্রান্ত হয়। মাধবপুরে পরীক্ষা করলেই ডেঙ্গু ধরা পড়ে।
তিতাস হাসপাতালের গেষ্ট ডাক্তার মিলাদুর রহমান জ্বর আক্রান্ত হলে তার শরীর পরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। ওমর ফারুক (১৮) ঢাকায় চাকুরী করেন। বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করে ডেঙ্গুর পজেটিভ ধরা পড়ে। তারা ৩ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাধবপুরে কোন ডেঙ্গু রোগী নেই। ট্রাভেলিংয়ের মাধ্যমে আক্রান্ত হতে পারে। তবে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com