বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৩৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আরিফ গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৭৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৩৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট-সাতছড়ি মহাসড়কের চাকলাপুঞ্জি চা বাগান গেইটের সামনে বিশেষ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিকাপুর গ্রামের মুসা মিয়ার পুত্র আরিফ মিয়া (২০)কে ৩৪ কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিলানী (২৮), সেলিম মিয়া (২৬) নামে দুই মাদক সম্রাট পালিয়ে যায়। এসময় আরিফের হেফাজত থেকে সাদা প্লাস্টিকের ১৭টি ব্যাগে ২ কেজি করে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৪ হাজার টাকা হবে। আটককৃত মাদক সম্রাট আরিফ ৩৪ কেজি নিয়ে সিলেটের সুনামগঞ্জে যাওয়ার জন্য চাকলাপুঞ্জি চা বাগানের গেইটের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল বলে জানায়। পরে পুলিশ বাদী হয়ে চুনারুঘাট থানায় আরিফ মিয়াসহ ২ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক মাদক ব্যবসায়ী আরিফকে ৩৪ কেজি গাঁজা সহ গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com