বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে কৃষি কর্মকর্তার উপর হামলার ঘটনায় বামৈ ইউনিয়ন চেয়ারম্যান এনাম কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৮৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলামের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বামৈ ইউনিয়নের চেয়ারম্যান ও লাখাই উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মামুন (৪০) এর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুুপুরে অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, লাখাই উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলামের উপর হামলা হলে ওই কৃষি কর্মকর্তা বাদী হয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুনসহ বেশ কয়েকজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে চেয়ারম্যান এনামুল হক মামুনকে গ্রেফতার করতে খুজছে পুলিশ। আহত উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, খাদ্য অধিদপ্তর কর্তৃক সাইলো (প্লাস্টিকের ড্রাম) স্থানীয় গরীবদেরকে অনুদান দেয়ার জন্য আসে। ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন তার লোকদেরকে দেয়ার জন্য সাইফুলকে বলেন। কিন্তু সাইফুল ইসলাম চেয়ারম্যানের পছন্দের লোকদেরকে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এরই জের ধরে ২৭ জুন বিকাল ৫টার দিকে মুড়াকড়ি গ্রাম থেকে অফিসিয়াল কাজ শেষে ফেরার পথে উপজেলা পরিষদ গেইটের সামনের রাস্তায় চেয়ারম্যান মামুন ও তার লোকজন কৃষি অফিসার সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা করেন। এক পর্যায়ে তাকে আহত করেন। স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লাখাই থানার ওসি সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কৃষি অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গতকাল সোমবার এনামুল হক মামুন আদালতে হাজির হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com