বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দুই যুগেও হয়নি নবীগঞ্জ পৌরসভার নিজস্ব ভবন

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৯৯০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ দুই যুগেও হয়নি নবীগঞ্জ পৌরসভার নিজস্ব ভবন। ফলে উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনে চলছে কার্যক্রম। এনিয়ে পৌরসভার নাগরিকদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, প্রথম শ্রেণীর খেতাব প্রাপ্ত অবস্থানে রয়েছে এ পৌরসভা। পৌরসভায় মোট জনসংখ্যা রয়েছেন ৩২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৫১জন ও নারী ১৫ হাজার ৭৩৫ জন। এ পৌরসভায় রয়েছে দুটি কলেজ, এগুলো হচ্ছে নবীগঞ্জ সরকারি কলেজ ও উইমেন্স আইডিয়াল কলেজ। ১টি সরকারি, ৪টি এমপি ভুক্ত, ২টি নন এমপিও ভুক্ত উচ্চ-বিদ্যালয় রয়েছে।
দর্শনীয় ও বৈশিষ্ট্যপূর্ণ স্থান এবং স্থাপনা রয়েছে নবীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ, নবীগঞ্জ সরকারি কলেজ। আয়তনের দিক থেকে নবীগঞ্জ পৌরসভা রয়েছে ৯.০৭ বর্গ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এ পৌরসভার নিজস্ব ভবন নেই শুনতেও যেন অবাক লাগে। আর ও কয়েক মাস পরই ২৫ বছরে পা রাখবে পৌরসভাটি। এখন পর্যন্ত নিজস্ব কোনো ভবন নির্মাণ করতে পারেননি নির্বাচিত জনপ্রতিনিধিরা! ২৫ বছর ধরেও কেন হচ্ছে না পৌর নিজস্ব ভবন প্রশ্ন উঠছে নানা শ্রেণীপেশার লোকজনের কাছে। পৌরসভার নাগরিকরা মনে করেন, দায়িত্বশীল কর্তৃপক্ষে অদক্ষতার কারনেই এমনটা হয়েছে। এব্যাপারে গত ৩০ জুন নবীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট অধিবেশনে পৌরসভার নিজস্ব ভবন নিয়ে প্রশ্ন উঠলে মেয়র বলেন-আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের জন্য চলতি অর্থ বছরের বাজেটে বিষয়টি এনেছি। আশা রাখছি এ বাজেটেই পৌরসভার ভবন নির্মাণের জন্য কাজ শুরু হবে। মেয়র আরও বলেন- এ বিষয়টি খুবই গোপনীয় আমরা একটি কৌশলগত কারনে এখন বলতে পারবো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com