বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ইয়াবাসহ ১৩ মাদক মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৭৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৩ মাদক মামলার পলাতক আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে মাধবপুর উপজেলার বেলঘর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম উমরা খান (৫০)। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বেলঘর বাসষ্ট্যান্ড এলাকায় তার অবস্থানের খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেৃতত্বে একদল পুলিশ ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, উমরা খান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩ টি মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com