বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের যশেরআব্দায় অসামাজিক কাজে লিপ্ত ৫ যুবক-যুবতি আটক

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা খাদ্য গুদাম রোড এলাকার একটি বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ যুবকসহ ২ যুবতিকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসার মালিক ভিংরাজ মিয়ার স্ত্রী মক্ষিরাণী মর্জিনা আক্তার (৩০) পালিয়ে যায়। গতকাল রবিবার সন্ধ্যায় সদর থানার এসআই মোঃ রানাসহ একদল মহিলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হল মাধবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের ফাহিমা আক্তার (২০), বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সোনিয়া আক্তার (১৯), যশেরআব্দা এলাকার হৃদয় (২০), সোহাগ (২২) ও রাজনগর এলাকার উজ্জল (২৫)।
সদর থানার এসআই রানা জানান, দীর্ঘদিন ধরে মর্জিনা তার বাসায় বিভিন্ন স্থান থেকে মেয়েদের এনে অসামাজিক কাজ করিয়ে পায়দা লুটছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হলে এলাকাবাসি পুলিশকে অবগত করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com