শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা সাংবাদিক ফোরামের কার্যকরি কমিটির সভায় রাসেল চৌধুরীকে সংবর্ধণা

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৯০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন-এর নব-নির্বাচিত সভাপতি রাসেল চৌধরীকে সংবর্ধণা দিয়েছে ‘হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম’। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত ফোরামের কার্যকরি কমিটির সভায় এ সংবর্ধণা দেয়া হয়।
ফোরাম সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি ও সংবর্ধিত ব্যক্তিত্ব রাসেল চৌধুরী। উপস্থিত ছিলেন, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহী সাজু, সহ-সভাপতি মামুন চৌধুরী, যুগ্ম সাধারাণ সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, অর্থ সম্পাদক মীর আব্দুল কাদির ও প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান। সভায় সদস্য নবায়নসহ ‘নৌকা ভ্রমন’ আয়োজনের বিষয়ে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com