বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে দিন-দুপুরে স্কুল ছাত্রীকে বখাটের ছুরিকাঘাত ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৭৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের দিনে দুপুরে স্কুল ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে এক বখাটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে জে.কে এন্ড এইচ.কে হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সে ওই স্কুলের ৮ম শ্রেণীর ও শহরের অনন্তপুর এলাকার ঠিকাদার আব্দুল গফুরের মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি হবার পর ট্রাফিক পয়েন্টে আসলে বিপরীত দিক থেকে এসে এক বখাটে স্কুলছাত্রীর হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সদর থানার এসআই অমিতাভ তালুকদার আহতের বরাত দিয়ে জানান, ঘটনার তদন্তের স্বার্থে আল-আমিন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে ঘটনার সময় ওই স্থানে দাড়িয়ে ছিল। তাকে সন্দেহের বশত আটক করা হয়েছে। পলাতক বখাটের পরিচয় সন্ধানের চেষ্টা চলছে। এ ঘটনায় সবর্ত তোলপাড় শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com