শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে গুজবে কান না দিতে স্কুল, কলেজ-মাদ্রাসায় সেমিনার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৮১৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ গুজবে বিভ্রান্ত হয়ে আইন-শৃংখলা পরিস্থিতির বিঘœ না ঘটাতে বিভিন্ন এলাকায় মাইকিংসহ স্কুল, কলেজ ও মাদ্রাসায় জনসচেতনতা মূলক সেমিনার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিএনজি অটোরিকশা যোগে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের প্রচার মাইকিং করতে দেখা যায়। পাশাপাশি বুধবার দিনব্যাপি বাহুবল কলেজ, বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া মাহমুদিয়া হামিদনগর, মিরপুর দাখিল ও বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসায় জনসচেতনতামূলক প্রচারণা চালায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ।
প্রচারণায় ‘গুজবে কান না দিয়ে আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য মানুষকে সচেতন করা হচ্ছিল। এছাড়াও কোন এলাকায় অপরিচিত লোক দেখা গেলে পুলিশকে জানানোর পরামর্শ প্রদান করা হয়।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে মাইকিংসহ স্কুল, কলেজ ও মাদ্রাসায় গিয়ে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদেরকে অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বানও জানানো হয়। যদি ছেলে ধরা হিসেবে কাউকে সন্দেহ হয় তাহলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com