বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শরীফাবাদে ছুরিকাঘাত করে ছিনতাইকৃত মোটর সাইকেল এখনো উদ্ধার হয়নি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শরীফাবাদে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইকৃত মোটর সাইকেল, নগদ টাকা উদ্ধার বা কোন ছিনতাইকারীতে গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলঅ বাহিনী। এ নিয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
গত রবিবার হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ এলাকায় আলমগীর চৌধুরী (৫০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোটর সাইকেল, নগদ ১ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত আলমগীর চৌধুরী মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান আলীর পুত্র।
আহত সূত্রে জানা যায়, তিনি তাঁর ব্যবহৃত নতুন এপাছি মোটর সাইকেলটি নিয়ে সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তিনি শরীফাবাদ এলাকায় পৌছলে পুর্ব থেকে উৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তাতির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোটর সাইকেল ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছিনতাইকৃত মোটর সাইকেল, নগদ টাকা উদ্ধার বা কোন ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মোটর সাইকেল চালকদের মধ্যে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com