মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অক্সব্রিজ কলেজে এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৭৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদ্য প্রকাশিত ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় সিলেট বিভাগে শতভাগ পাশের তালিকায় এসেছে ৭টি কলেজ। হবিগঞ্জ জেলায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে অক্সব্রিজ কলেজ। গতকাল রবিবার শহরের কোর্ট স্টেশন রোডস্থ কলেজের অডিটোরিয়ামে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অক্সব্রিজ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সফিউল আলম চৌধুরী। সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন-বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন অক্সব্রিজ কলেজের চেয়ারম্যান শামীম আহমেদ, শিক্ষক নয়ন রঞ্জন দাশ, শফিকা আক্তার জেরিন, নীলা সূত্রধর, সানজিদা রহমান কেয়া, নাদিয়া সুলতানা, ফাহমিদা রহমান কান্তা প্রমুখ।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থীরা বিদায়ী ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে শহিদুল ইসলাম শাকিল বক্তব্য রাখে। ২য় বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে নাজমিন আক্তার জান্নাত বক্তব্য রাখে। সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ মোঃ সফিউল আলম চৌধুরী অক্সব্রিজ কলেজের এই সাফল্য ধরে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং ছাত্রছাত্রীদের পড়ালেখায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com