সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে ও মাধবপুরে বিদ্যুৎপৃষ্টে নিহত ২

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৭৫৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকসহ ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ জুলাই) হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর ও মাধবপুর উপজেলার আফজালপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কালা মিয়ার পুুত্র নির্মাণ শ্রমিক আব্দুন নূর (২৫) ও মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আপন মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাধবপুরের আফজালপুর গ্রামের একটি বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন সোহাগ। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
একইদিন সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর এলাকার নির্মাণাধীন একটি ভবনের চার তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুন নূর নামে এক নির্মাণ শ্রমিক। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ও মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান পৃথক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com