সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের মেঘনা কোম্পানির ১৮ লাখ টাকা নেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৭৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মেঘনা কোম্পানির ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অবশেষে মুল নায়ক আবু তালেব (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কোর্টস্টেশন পুলিশ ফাড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান অভিযান চালিয়ে শহরের অনন্তপুর আম্বিয়া ভিলায় ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। সে সাতক্ষীরা জেলার কালারোয়া থানার নাকিলা গ্রামের শহর আলীর পুত্র।
জানা যায়, আবু তালেব এক জন চিহ্নিত প্রতারক। সে হবিগঞ্জ শহরের মেঘনা গ্র“ফসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কৌশলে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে এ বিষয়ে ভোক্তাভোগীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com