সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে ইভটিজিং এর দায়ে বখাটের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ লাখাইয়ে ইভটিজিং এর দায়ে ফাহিম চৌধুরী (১৯) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত ফাহিম চৌধুরী বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের রুমান চৌধুরীর ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহিনা আক্তার গতকাল দণ্ডাদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফাহিম চৌধুরী পাশের বাড়ির জনৈক প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। গতকাল শুক্রবার উক্ত উত্ত্যক্তের শিকার মহিলা লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ফাহিম চৌধুরীকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহিনা আক্তার এর কার্যালয়ে হাজির করা হলে মোবাইল কোর্টের মাধ্যমের ফাহিম চৌধুরীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এবিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com