বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৫৮৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া নামকস্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এত প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার প্রাণ আরএফএল কোম্পানির ২ নং গেইট সংলগ্ন খাদেম মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়-মার্কেটের নিউ রেস্টুরেন্টের চুলার উপর লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে দোকানের ভিতর। আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে মর্ডান রেস্টুরেন্ট, স্বাদ রেস্টুরেন্ট, জুতার দোকান, ফার্মেসী, কম্পিউটার সার্ভিসিং সেন্টার, চায়ের ষ্টল ২টি এবং একটি সেলুনসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও প্রাণ আরএফএল কোম্পানির ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com