মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন আজাদ

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ফেলোশিপ পেয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ. আহমদ আজাদ।
সারাদেশ থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় নির্বাচিত ১০ জন সাংবাদিকের মধ্যে তিনি একজন। নির্বাচিত সাংবাদিকদের ১০ জনের মধ্যে রাজধানী ঢাকার ৬ জন। বিভাগীয় পর্যায়ে ৪ জন কে ফেলোশীপ প্রদান করা হয়েছে।
তরি সাংবাদিক আজাদ মফস্বলের চারজন সাংবাদিকের একজন। মফস্বল থেকে নির্বাচিত অন্য তিনজন সাংবাদিক চট্টগ্রাম, খুলনা ও যশোর অঞ্চল থেকে রয়েছেন।
ফেলোশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে এম. এ. আহমদ আজাদ বলেন, আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় সাফল্য অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পাওয়া। আমার কাছে এটি সোনার হরিণ। জীবনের স্বপ্ন ছিল একবার টিআইবি ফেলোশিপ পাওয়ার। আল্লাহ তায়ালা সেই আশা পূরণ করেছেন। এজন্য তাঁর কাছে শুকরিয়া এবং আমি খুবই আনন্দিত।
তিনি জানান, টিআইবি ফেলোশিপের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। এই অর্জনের পেছনে সবার দোয়া ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, সাংবাদিক এম,এ আহমদ আজাদ, দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি, দৈনিক সবুজ সিলেটের বিশেষ প্রতিনিধি ও দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন। ইতি পূর্বে তিনি ম্যাস লাইন মিডিয়া (এমএমসি) থেকে ফেলোশিপ সম্পন্ন করেছেন। স্থানীয় সরকার এ্যাওয়ার্ড ২০১৩ পুরস্কার অর্জন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com