স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামী ডাঃ সোলাইমান ও মেডিকেল এসিস্ট্যান্ট আল আমিনকে ছয় সপ্তাহের পরিবর্তে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে সারেন্ডার এর নির্দেশ প্রদান করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি মোঃ রেজাউল হক।
জানা যায়, সম্প্রতি ডাঃ মোঃ সোলাইমান ও মেডিকেল এসিস্ট্যান্ট আল আমিন এর সারেন্ডার আদেশ এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোঃ রেজাউল হক এর বেঞ্চে রাষ্ট্রপক্ষ একটি ক্রিমিনাল পিটিশন দায়ের করেন। গতকাল উক্ত পিটিশন এর শুনানী শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোঃ রেজাউল হক সংশোধনী আদেশ প্রদান করেছেন। উক্ত আদেশে আসামীদের ছয় সপ্তাহের পরিবর্তে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে সারেন্ডার এর নির্দেশ প্রদান করেন।
ক্রিমিনাল পিটিশনটি শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও সহকারী এটর্নি জেনারেল শেখ নাসের ওয়াহেদ শিমন। এসময় উপস্থিত ছিলেন মরহুম গোলাম মোস্তফা রফিক এর পুত্র ব্যারিস্টার মোঃ জাকারিয়া এবং সুপ্রিম কোর্ট এর আইনজীবি গোলাম সারোয়ার পলাশ।