স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বনাঢ্য আয়োজনের মাধ্যমে চ্যানেল আইয়ের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষিবিশ্ব বিদ্যালয়ের উপচার্য্য অধ্যাপক ড. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ডেপুজি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যার মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, প্রকৃতি জীবন কাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ মজিদ। বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, প্রকৃতি জীবন কাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরহাদ, এপেক্স কাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইদুর, সাবেক সভাপতি হালিমা খাতুন, কবি ও সাহিত্যিক কুদ্দুছ আলী, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানির ব্যবস্থাপক শাহদাত হোসেন, এপিক্সিয়ান ডাঃ অশোক কুমার রায়, স্বপ্ন সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ তাহমিদ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহেদ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ জাহিদ আহমেদ, এপিক্সিসিয়ান কুতুব উদ্দিন, বাসস প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, আরটিভি’র প্রতিনিধি সহিবুর রহমান, সাংবাদিক ইজাজুর রহমান চৌধুরী পলাশ, প্রভাকরের নির্বাহী সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, বার্তা সম্পাদক রুবেল আহমেদ, দৈনিক অবজারভার প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক আমার দেশ প্রতিনিধি কামরুল হাসান, এনপিবি নিউজের এম এ রাজা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল হান্নান চৌধুরী, দৈনিক আয়নার স্টাফ রিপোর্টার শাওন গোপ, জননীর চীফ রিপোর্টার মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ চৌধুরী, রুহেল খান চৌধুরী, প্রকৃতি ও জীবন কাবের সদস্য জুয়েল আহমেদ, স্বপ্ন সোসাইটির সভাপতি অলিউর কপি প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন।