শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান ॥ ড্রেজার-বেকো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চুনারুঘাটে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার চৌধুরী ফরহাদ গ্রেফতার হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান শায়েস্তাগঞ্জে অপরাধীদের দৌরাত্ম্য সন্ধ্যার পর জংশনে বাড়ে আতঙ্ক বাহুবলে ইয়াবা সেবনের অভিযোগে যুবকে ১ বছরের কারাদণ্ড প্রদান মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধর ॥ যুবকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে চাকলাপুঞ্জির পাহাড়ে ফুটেছে কুডজু ফুল ॥ বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়

চুনারুঘাটে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’-এর দ্বিতীয় দিনের আজ শুক্রবারের অনুষ্ঠানে যোগ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল।
চুনারুঘাটের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে আগত অতিথিরা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সলের আমন্ত্রণে নোয়াপাড়ায় তাঁর বাসভবনে যাবেন। সেখানে জুম্মার নামায ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। পরে তাঁরা চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ‘বৈচিত্র্যের উৎসব’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দেবেন।
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘বৈচিত্র্যের উৎসব’। পাহাড়, সমতল ও ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উৎসবে চুনারুঘাটে বসবাসকারী পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। সাহিত্য, সংস্কৃতি ও সম্প্রীতির এই আয়োজনে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের মুক্তির অভিযাত্রা’ এই স্লোগানকে ধারণ করে ৩৭ বছর ধরে চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com