শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

শারদীয় দুর্গাপূজায় প্রত্যাশিত সেবা প্রদানে কমতি নেই-পৌর প্রশাসক

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজায় পূজা কমিটির নেতৃবৃন্দ যে দাবীগুলো করেছেন তা পূরণ করার জন্য হবিগঞ্জ পৌরসভা সাধ্যমতো চেষ্টা করেছে। চলমান কাজগুলোও সম্পন্ন করবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। তিনি গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজাকমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার সক্ষমতা ও সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু নিষ্টা, ঐকান্তিকা ও আগ্রহের কোন কমতি নেই।’ তিনি গত ২৪ সেপ্টেম্বর পূজা কমিঠির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত পৌরসভার মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন চাহিদার কথা উল্লেখ করেন। ইতিমধ্যে সেই কাজগুলোর অনেকটাই সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। বাকী কাজগুলোও সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। পৌর প্রশাসক মোঃ মঈনুল হক বলেন, ‘দুর্গাপূজা উৎসবে কোন গুজবে কান দেয়া ঠিক হবে না। যে কোন ঘটনা বা সংবাদকে ভালো করে সত্যতা যাচাই বাচাই না করে তা শেয়ার করা বা প্রচার করা যাবে না।’ মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পূজা কমিটির নেতৃবৃন্দও তাদের পূজা উৎসবে সকলকে আমন্ত্রন জানান। সাথে সাথে পৌরসভা সেবা প্রদান ও উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে হবিগঞ্জ পৌরএলাকার ৩৫ টি পূজা মন্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে অনুদান তুলে দেয়া হয় সংশ্লিষ্ট মন্ডপ কমিটির প্রতিনিধবৃন্দের হাতে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com