সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের পর নবীগঞ্জে হাসপাতাল সড়কের ময়লা অপসারণ শুরু

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংবাদ প্রকাশের পর নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ শুরু করেছে নবীগঞ্জ পৌরসভা। গতকাল শনিবার (৩ অক্টোবর) পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতাল রোডের সড়কের পাশের বর্জ্যের স্তূপ পরিষ্কার করেন। দীর্ঘদিনের ময়লা অপসারণ করায় স্বস্তি ফিরেছে হাসপাতালমুখী রোগী-স্বজন, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।
দীর্ঘদিন ধরে হাসপাতালের প্রধান ফটকের অদূরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে রাখায় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এতে হাসপাতালের রোগী-স্বজনসহ পথচারীদের দুর্ভোগের পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বাড়ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পৌর কর্তৃপক্ষ ময়লা অপসারণের উদ্যোগ নেয়।
নবীগঞ্জ পৌরসভা জানিয়েছে, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও ময়লা-আবর্জনা না ফেলতে পৌরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি দোকানের সামনে দোকান মালিকদের নিজ উদ্যোগে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
স্থানীয়রা বলছেন, শুধু ময়লা অপসারণ নয়, ভবিষ্যতে যাতে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ফের বর্জ্যের স্তূপ না জমে, সে বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com