মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

নবীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে ৩ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা কৃষি অফিসার আরিফিন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর এমদাদুল রহমান, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ ও হারুন মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। বাল্যবিয়ে রোধ করে তাদের সুশিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।” অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com