বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় ২৪ বছর কারাবাসের পর হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি। সরকারের সদয় সিদ্ধান্তে তাঁর অবশিষ্ট সাজা মওকুফ হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারা বিধির ৫৬৯ নম্বর বিধি অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাঁর অবশিষ্ট সাজা মওকুফ করে। একই সঙ্গে জরিমানা পরিশোধের পর আনুষ্ঠানিকভাবে তাঁকে মুক্তি দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ কারাবাসের পর সংশোধিত মানুষ হিসেবে তাঁর মুক্ত জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাজ ও পরিবারের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি জীবনযাপন করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, শাস্তির পরিসমাপ্তিতে মুক্তির দ্বার, সংশোধন ও মানবিকতাই হোক আগামীর অঙ্গীকার। কারাগার কর্তৃপক্ষের প্রত্যাশা, মুক্ত জীবনে তাঁর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের পথ সুগম হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com