মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। প্রায় সব পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ করে শুরু হয়েছে প্রতিমার রঙের কাজ।
পূজারী সিতেশ দেব জানান, দুর্গাপূজার সাথে তাল মিলিয়ে ঘরের মায়ের পূজা ও সমানতালে করতে হবে। নিজেদের মধ্যে সামাজিক সম্প্রতি আরো বাড়াতে হবে। আমাদের পূজার আয়োজনের অনেক কাজ শেষ হয়েছে, বাকি কাজ গুলো কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। প্রতিমা তৈরির কাজের শেষ মুহূর্তে জোরেশোরে চলছে রঙের কাজ ও প্রতিমার মন্ডপ সাজানো। কারিগররা আশাবাদী, আগামী পূজায় সব মণ্ডপ প্রস্তুত হয়ে উঠবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী জানিয়েছেন, প্রতিমা তৈরির কাজের শেষ মুহূর্তে জোরেশোরে চলছে রঙের কাজ ও প্রতিমার মন্ডপ সাজানো। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকল প্রস্ততি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাখাই উপজেলা শাখার আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব জানান, প্রতিবারের ন্যায় এবারও লাখাই উপজেলায় ৬৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বস্তরের জনগণের সহযোগিতায় পূজা সুন্দর ভাবেই উদযাপন করব বলে আমার দৃঢ় বিশ্বাস। স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রশাসনের নজরদারি রয়েছে। এর পাশাপাশি আমরা ইউনিয়ন ভিত্তিক পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে মনিটরিং টিম গঠন করা হয়েছে যা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সর্বদা সম্পৃক্ত থাকবে। কারিগররা আশাবাদী, আগামী পূজায় সব মণ্ডপ প্রস্তুত হয়ে উঠবে। আমাদের ৭৫% কাজ শেষ হয়েছে, বাকি কাজ কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এবার লাখাই উপজেলায় ৬৭ টি মধ্যে লাখাই ইউনিয়নে ২১টি, মোড়াকরি ইউনিয়নে ১৮টি, মুড়িয়াউক ইউনিয়নে ২টি, বামৈ ইউনিয়নে ৬টি, করাব ইউনিয়নে ৮টি, বুল্লা ইউনিয়নের ১২ মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এদিকে, ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীর আগমন ঘোষণা হয়েছে। শারদীয় দুর্গাৎসব ১৬ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে এবং ২১ অক্টোবর মহা বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে। এবারের পূজায় দেবী ঘটকে আগমন ও দোলায় গমন করবেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com